ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত লালমোহনের সোহেলের বাঁচার আকুতি
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বালুচর দেশপালি বাড়ির বাসিন্দা মো. নান্নু মিয়ার ছেলে মো. সোহেল (১৮)। পরিবারের ৪ ভাই-বোনের মধ্যে সকলের ছোট সোহেল লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দরিদ্র পিতার সন্তান বিধায় তরুণ বয়সেই পরিবারের অভাব নামক বোঝা দূর করতে লালমোহন পৌর শহরের একটি ক্লিনিকে চাকরি নেয় সে। কিন্তু নিয়তির নির্মমতায় সে নিজেই এখন পরিবারের কাছে বোঝা হয়ে গেছে।
জানা গেছে, গত কয়েক দিন আগে হঠাৎ প্রচণ্ড জ্বর আর কাশি দেখা দেয় এবং কাশির সাথে রক্ত বেরোতে থাকে সোহেলের। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সোহরাওয়ার্দীর কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় সোহেল ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মুহূর্তেই সোহেলের সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয় এ মরণব্যাধি। আর সন্তানকে বাঁচাতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করে ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যান বাবা-মা।
ঢাকার ধানমন্ডি ৯/এ-এর ইবনে সিনা হসপিটাল গেলে সেখানকার ডাক্তাররা জানান, সোহেলের চিকিৎসায় প্রায় সাড়ে ১০ লাখ টাকা খরচ হবে। এদিকে দরিদ্র বাবা-মার পক্ষে এত টাকা খরচ বহন করা অসম্ভব। তাই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন হতভাগ্য পরিবারটি।
সোহেল বর্তমানে ঢাকার ধানমন্ডি ১৫/এ ইবনেসিনা হাসপাতালের ৭০২ নাম্বার বেডে চিকিৎসাধীন। তার কাছে সহযোগিতা পৌঁছাতে যোগাযোগ : মো. সোহেল- ০১৭৬৩৯৯৮৫৮৬, নাম্বারটিতে বিকাশ করা আছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান