ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ১২:৪০

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় চাঁদপুর বাজারে সন্ত্রাস, দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম ছোলাইমান এর সভাপতিত্বে ও মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার এস আই আমিনুল ইসলাম,  কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, সাবেক অধ্যক্ষ মাওলানা ফাইজুল কবির সিদ্দিকী, মাওলানা আব্দুল আজিজ, সাখাওয়াত হোসেন সাকির প্রমূখ। 
বক্তারা সন্ত্রাস, দুর্ণীতি, দখলদার, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ