ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে আইন অমান্য করে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি- নিরব প্রশাসন


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৩:৪৩

বগুড়ার নন্দীগ্রামে সরকারি আইন অমান্য করে পুকুর সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি এবং শ্রেনী পরিবর্তন করে কৃষি জমি ভরাটের অভিযোগ উঠেছে নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদের বিরুদ্ধে।

২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে। এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছেন উপজেলা প্রশাসন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাথম গ্রামে অবস্থিত  প্রায় ৯ একর পরিমান পুকুর এবং বিশাল চৌরা পুকুরের পার থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে সেই মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছে বিএনপির এই সাবেক নেতা। মাটি বহনের কাজে ব্যবহার করছে বড় বড় ড্রাম ট্রাক। ট্রাক গুলো সরকারি পাকা রাস্তায় চলাচল এবং অতিরিক্ত ওভারলোডের কারনে নষ্ট হচ্ছে সরকারি রাস্তা। আবার সেই মাটি দিয়ে ভরাট করা হচ্ছে বিঘাকে বিঘা কৃষি জমি। নষ্ট করা হয়েছে আধাপাকা সরিষা ক্ষেত। বিশেষ করে চারপাশে ইরি ধান রোপন শেষ হলেও মাটি ভর্তি ট্রাক চলাচলের জন্য প্রায় ১ কিলোমিটার জুড়ে কৃষি জমি পতিত রাখতে বাধ্য করেছে গ্রামবাসীকে। গ্রামবাসী জানিয়েছেন, উপজেলা প্রশাসন সরেজমিনে দেখে গেলেও তারা নিরব ভূমিকা পালন করছে।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুরটি সংস্কার করা হচ্ছে এবং পুকুর পাড়ে মাটি রাখার জায়গা না থাকায় মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোহান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবাদি জমি পতিত রেখে এবং সরকারি রাস্তা নষ্ট সহ শ্রেনী পরিবর্তন করে কৃষি জমি ভরাটের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

উক্ত বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কৃষি ক্ষেত বিনষ্ট এবং কৃষি জমি পতিত রাখার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির