মান্দায় বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
নওগাঁর মান্দায় এক বীরমুক্তিযোদ্ধার ফসলি জমি দখল করে ৮টি বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউপির হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জমির মালিক বীরমুক্তিযোদ্ধা রফাতুল্যাহ হোসেনপুর গ্রামের মৃত ফজের আলী প্রামানিকের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন,একই গ্রামের প্রতিবেশী রমজান আলীর ছেলে মাহবুব আলম ও রতন আলী, মৃত হাতেম আলীর ছেলে উজ্জল হোসেন এবং পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে আব্দুল আলিম, আব্দুল হান্নান, আব্দুল আলিমের ছেলে শামিম হোসন,আব্দুর রাজ্জাকের ছেলে মোকাদ্দেস, মৃত ফয়েজ উদ্দীনের ছেলে এমাজ উদ্দিন ও আব্দুর রাজ্জাকের ছেলে তোতা মিয়া।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, তৎকালীল জমিদারের ওয়ারিশ কালিপদ ও দেবীপদোর নিকট থেকে আজিমুদ্দিন নামে এক ব্যক্তি ১৯৭০ সনে উক্ত জমি ক্রয় করেন।এরপর স্ত্রী সকিনা বিবিকে তার স্বামী আজমুদ্দিন ১৯৮৫ সনে রেজিষ্ট্রি করে দেন। পরে সকিনা বিবি উক্ত জমি বীরমুক্তিযোদ্ধা রফাতুল্যাহ প্রামানিকর নিকট রেজিষ্ট্রি দেন। তখন থেকে অদ্যবধি পর্যন্ত উক্ত জমি রফাতুল্যাহ গংরা ভোগ দখল করে আসছেন।হঠাৎ করে প্রতিবেশী ও পার্শ্ববর্তী এলাকার কতিপয় লোকজন রাতের আধারে ফসলি জমি দখল করে বাঁশের খুঁটি গেড়ে ঘর নির্মাণের চেষ্টা করেন।নিরুপায় হয়ে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশি সহায়তা চান। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে তাড়িয়ে দেয়।
পরে আবারো তারা ভোর রাতে বাঁশের খুঁটি গেড়ে ঘর নির্মাণ করেন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী জমির মালিক রফাতুল্যাহ।
এবিষয়ে জমি দখল করে ঘর নির্মাণকারী ওসমান গনি,ববিতা বেগম, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান,খাস জমি তাই ঘর নির্মাণ করেছি। জমির কাগজপত্র দেখাতে পারলে আমরা চলে যাবো। তবে আসলেই জমিটি খাস কিনা তা তারা জানেনা। এলাকার কতিপয় ব্যক্তির কথাতে তারা জমিটি দখলে নিয়েছি।
এব্যাপরে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান,বীরমুক্তিযোদ্ধার জমি দখলের ব্যাপারে ৯৯৯-এ ফোন আসে।ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে তাড়িয়ে দেয়। পরে কি হয়েছে আমার জানা নেই।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের