রোজি মোজাম্মেল মহিলা কলেজের তিনদশক পুর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত
গুরুদাসপুর পৌর সদরের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা কলেজ। ১৯৯৪ সালে নিজের জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন নাটোর-৪ আসনের বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য এম মোজাম্মেল হক। কলেজটির তিনদশক পুর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের নিয়ে সারাদিনব্যপি অনুষ্ঠিত হলো পুনর্মিলনী উৎসব ২০২৫।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রোজি মোজাম্মেল মহিলা কলেজের আয়োজনে কলেজ চত্বরে র্যালি, পতাকা উত্তলোন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। এরআগে সকাল সাড়ে ১০ টায় কলেজ থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি গুরুদাসপুর থানা মোড় হয়ে গুরুদাসপুর বাজার হয়ে পুনরায় কলেজে শেষ হয়। র্যালিতে পুরাতন-নতুন শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক জনাব মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। বিশেষ অতিথি রিভার রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার মো. সাজিদুর রহমানের পক্ষে বক্তব্য রাখেন ইয়াকত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক মো. আলমাস উদ্দিন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারি কলেজ পরিদর্শক মো. ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যদের মধ্যে অত্র কলেজের শিক্ষক, আমন্ত্রীত ব্যক্তিবর্গ ও গুণীজনরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তারা মরহুম মোজাম্মেল হককে স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন এর আগে এমন অনুষ্ঠান এই কলেজে হয়নি। এমন মিলন মেলা অনুষ্ঠান আয়োজন করায় কলেজের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এছাড়া তারা আরোও বলেন মরহুম মোজাম্মেল হককে স্বরণ করে আগামীতে প্রতি বছর যেনো দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পুরাতন ও নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ প্রাঙ্গন। পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সাবেক শিক্ষর্থীরা আনন্দে আত্মহারা হয়ে পরেন। কারণ ওই কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হয়েছেন শিক্ষিকা, ডাক্তার, পুলিশ, আবার কেউ রয়েছেন প্রশাসনের উচ্চ পদে। অনেক দিনপর তাদের প্রিয় কলেজে একত্রিত হতে পেরে তারা অনেক খুশি। এছাড়া এমন অনুষ্ঠান আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষের নিকট তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষ কলেজের পক্ষ থেকে আমন্ত্রীত সকল অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলণী অনুষ্ঠন শেষ হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি