ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শিবগঞ্জে ভারতীয় আগ্রাসনবিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফত


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৪:৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় আগ্রাসনবিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে শিবগঞ্জ পাইলিং মোড়ে আমবাগানে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আমজনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, কর্ণেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, হেফাজতের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, প্রচার সম্পাদক নাইমুল হাসান ও হেফাজতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ ইসহাক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কার। বক্তারা আরো বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে। এর আগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ’ ও ‘মোদি মোদি মোদি লাল গরু জবাই কর’ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় রাজপথ। পরে শিবগঞ্জ পাইলিং মোড়ে আমবাগানে গরু ভোজের আয়োজন করা হয়। এর আগে সকালে লংমার্চের কয়েকটি গাড়ির বহর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে পৌঁছায়। এর আগে রাতে ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা