ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাঁচামরার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৪:৩৩

টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে ৪-১ ব্যবধানে। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে। ভারতীয়দের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ইংল্যান্ড।

আজ রোববার কটকের বারাবাতি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ইংলিশদের। না হয় এক ম্যাচ হাতে রেখেই ঘরে তুলে নেবে ভারত।

বাঁচামরার ম্যাচে টস জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। জানিয়ে দিয়েছেন, আগে ব্যাটিং করবেন তারা।

ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি। বাদ পড়েছেন যসশ্বী জয়সওয়াল। বোলিং আক্রমণে কুলদীপ যাদবকে বিশ্রামে বসিয়েছে ভারত। তার বদলে ওয়ানডে দলে অভিষেক হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীর।

ইংল্যান্ড একাদশ:

ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে