ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিকান্দার রাজার শেষের ঝড়

প্রথমবার আইএল টি-২০ চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১:১

শেষ দুই ওভারে দরকার ২৪ রান। মাত্রই আউট হয়েছেন ৩৮ বলে ৬৩ রানের ইনিংস খেলা রভম্যান পাওয়েল। ম্যাচ তখন ফিফটি-ফিফটি। পাওয়েলের ওপর পড়া আলোটুকু এরপর নিজের ওপর নিলেন সিকান্দার রাজা। ছোট দলের এই বড় খেলোয়াড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে দিনকে দিন হটকেকে পরিণত হচ্ছেন। জিম্বাবুইয়ান অলরাউন্ডার এবার শেষের ঝড়ে আইএল টি-২০ চ্যাম্পিয়ন করলেন দুবাই ক্যাপিটালসকে। মোহাম্মদ আমিরের করা ১৯তম ওভারে ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ দুবাইয়ের করে দেন রাজা। শেষ ওভারের প্রথম দুই বলেও হাঁকান ছক্কা আর চার। রাজাকে নিয়ে উল্লাসে মাতে দুবাই।
রোববার রাতে ডেজার্ট ভাইপারসকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইএল টি-২০ চ্যাম্পিয়ন হয়েছে স্যাম বিলিংসের দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল স্বাগতিকরা। ৫ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহই গড়ে ডেজার্ট ভাইপারস। ম্যাক্স হল্ডেন ৫১ বলে করেন ৭৬ রান। শেষদিকে স্যাম কারান ৩৩ বলে অপরাজিত ৬২ আর আজম খান ১৩ বলে খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।
জবাবে ৩১ রানে ৩ উইকেট হারানোর পর শাই হোপ ধরে খেলতে থাকেন। ৩৯ বলে ৪৩ রান করেন ক্যারিবীয় ওপেনার। তবে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান রভম্যান পাওয়েল ঝড় তুলে দলকে জয়ের পথ গড়ে দেন। ৩৮ বলে ৭ চার আর ৩ ছক্কায় তিনি করেন ৬৩ রান। মাঝে ১০ বলে ২১ রান করে দিয়ে যান দাসুন শানাকা। এরপরের দায়িত্বটুকু একাই সামলেছেন সিকান্দার রাজা। ১২ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় হার না মানা ৩৪ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জিম্বাবুয়ের অলরাউন্ডার।

 

Aminur / Aminur

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা