ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা শ্যামনগরে নৌ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই দুজন আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৩৬
অপারেশন ‘ডেভিল হান্ট’এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রবিবার রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চকবারা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায় এবং উভয়ই সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা। জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু