ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকার আকস্মিক অবসর ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৪:৫৬

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অর্জনের কথা বলা হলে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রসঙ্গ থাকবে সামনের কাতারে। শিরোপাজয়ী সেই দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তবে এরপর থেকে তাকে ২২ গজে খুব একটা দেখা যায়নি। শারিরীক ফিটনেসের জন্য লড়াই করছিলেন নিজের সঙ্গেই। এরই মাঝে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন নাবিল।
আজ (বুধবার) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঢাকা পোস্টকে নিজেই জানিয়েছেন খুলনার এই ক্রিকেটার। মূলত বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। গেল ৬ মাস আগে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি। এরপর গত ৩ মাস আগেই নির্বাচকদের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন। সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেললেও, ফর্মের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল। ব্যাট হাতে ধারাবাহিকতায় ফেরার লড়াইয়ের মাঝেই দিলেন অবসরের ঘোষণা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল। জানিয়েছেন, নিয়মিত ক্লাস-পরীক্ষাতেও অংশ নিচ্ছেন তিনি।
গত বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন নাবিল। এসব দলের হয়ে কোনো ম্যাচে ফিফটি ছাড়িয়েছেন তো আবার কোনোদিন ছিলেন রানখরায়। সবমিলিয়ে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ এবং লিস্ট ‘এ’ শ্রেণির ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি ওপেনার নাবিল।

 

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে