খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড.গোলাম রহমান এর সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে প্রফেসর ড. গোলাম রহমান নিজে উপস্থিত থেকে নিজের নামের নামফলক উন্মোচন করেন।
এসময় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনও কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক- এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামীর পথচলায় আমি সকলের নিকট দোয়া প্রত্যাশা করি।'
এছাড়াও অতি শিঘ্রই পরিবর্তন হতে চলেছে আরো ৫টি ভবনের নাম। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল , বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল , নির্মাণাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম , শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন।
উল্লেখ্য গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছিল। যেখানে ১৭ ডিসেম্বর ২০২৪ সালে নাম পরিবর্তন কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক পক্ষপাত সংবলিত খুবির হল ও ভবনগুলোর নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছিল।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?