মান্দায় গভীর রাতে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
নওগাঁর মান্দায় গভীর রাতে বসতবাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার শাহাপুর চৌকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইদুর রহমান শাহাপুর চৌকিদার পাড়া গ্রামের মৃত কছিমদ্দিন ফজিদারের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন একই এলাকার প্রতিবেশী মৃত ফহির উদ্দিনের ছেলে মজিবর রহমান (৫২),নজরুল ইসলাম (৩৬),তাজিম উদ্দিন (৩৩) ও জাহাঙ্গীর আলম (৩০)।
ভুক্তভোগী সাইদুর রহমান জানান,জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা গভীর রাতে আমার বসতবাড়িতে আগুন দিয়েছেন। ঘটনার দিন মঙ্গলবার জোরপূর্বক আমার জমি দখল করে ইউকালিপ্ট্যাস ও কলা গাছ রোপণ করেন। এরপর গভীর রাতে পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা আমার বসতবাড়িতে আগুন দিয়ে ক্ষতি সাধন করেছেন। আমাদের মেরে ফেলবে বলে তারা বসতবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন।
এতে করে আমার খড়িঘর,বৈদ্যুতিক মিটার,তার ও টিনসহ বেশকিছু জিনিসপত্রের ক্ষতিসাধন হয়েছে।ইতিপূর্বে জমি দখলকে কেন্দ্র করে তাদের মারপিটে কয়েকজন গুরুত্বর জখম হয়েছিলাম। তাদের সুষ্ঠ বিচার চাই।
এব্যাপারে অভিযুক্ত তাজিম গংদের সাথে কথা হলে তারা জানান,আমাদর কেউ কারো বসতবাড়িতে আগুন দেয়নি। এব্যাপারে আমরা কোন কিছু জানিনা।
এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, বসতবাড়িতে আগুন লাগার মত কোন ঘটনা জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২