ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুই ওয়ানডে খেলে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ১২:২৪

ওয়ানডে অভিষেকেই বড় সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন ম্যাথু ব্রিটজকে। পরের ম্যাচেও দেখা গেল সেই ধারাবাহিকতা। গতকাল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি না করতে পারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে মোট ২০০ এর বেশি রান করেছেন তিনি, এর আগে যা করতে পারেনি আর কেউই।
করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ব্রিটজকে ৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৩ রান করেন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে তার মোট রান ২৩৩, যা আগের রেকর্ডধারী ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনসের (১৯৫) চেয়ে বেশি। প্রথম দুই ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার পাশাপাশি ব্রিটজকে ভেঙেছেন হেইনসের আরেকটি রেকর্ডও। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল হেইনসের ১৪৮, যা ব্রিটজকে নিজের ১৫০ রানের ইনিংস দিয়ে ছাড়িয়ে গেছেন।
গতকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে