ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের অপসারণের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:২২

সাতক্ষীরা  জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য মেলায় উদীচীর স্টল স্থান পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে 
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারণ্য মেলায়  উদীচীর ৪১  নং স্টলের সামনে এ সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত রহমান,  ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রনি। সংবাদ সম্মেলনে বৈষময় বিরোধী ছাত্র আন্দোলনর নেতারা বলেন জুলাই বিপ্লবে উদীচী আওয়ামীলীগের পক্ষে কাজ করেছিলো। বিপ্লবের পর ১৫ ই আগস্ট শোক দিবস বাতিলের নিন্দা জানিয়েছিলো উদীচী সংগঠন।  তারা জুলাই বিপ্লব প্রতিরোধে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছিলো। তাদের স্টল কিভাবে জেলা প্রশাসন অনুমোতি দেয়। এই স্টলে শেখ রাসেলসহ আ'লীগের বই রাখা হয়েছিলো।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় তারা আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি জবাব দিহিতা না নেওয়া হয়। তাহলে ২৪ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতৃবৃন্দ বলেন  ৭২ ঘন্টার আল্টিমেট দিয়ে  অপসারণের দাবি জানান। 

তারা আরো বলেন , উদীচীর
স্টল সম্পর্কে  এডিসি বিঞ্চুপদ পালের কাছে জানতে চাইলে তিনি বলেন  উদীচী কি?  কি তারা করেছে তিনি জানেন না। স্টল গুলো দেওয়ার আগে নাম নেওয়া হয়েছে। জেনে শুনে কিভাবে এখানে তাদের অনুমতি পেলো। ৫ তারিখের পরে এসে এখনো যারা আ'লীগকে প্রমোট করার চেষ্টা করছে তাদের আমরা বাংলার মাটিতে চাই  না। যারা এ কাজ করেছে সেই জবাব জেলা প্রশাসনকে দিতে হবে। এছাড়া তারা এলা কালচারাল অফিসার ফাইজা ইসলাম অন্বেষার উদিতি সংগঠনের সদস্য হওয়ায় ক্ষোভ  প্রকাশ করেন।  সংবাদ সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওডিসির ব্যানার পুড়িয়ে দেয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু