আড়পাড়া সেতু মেরামতে ৪৮ ঘন্টা বন্ধ থাকছে যশোর-মাগুরা মহাসড়ক
১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা পর্যন্ত টানা তিন দিন যশোর-মাগুরা মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
মহাসড়কটিতে মাগুরা অংশের আড়পাড়া ফটকি নদীর উপর নির্মিত পুরাতন ষ্টীল ব্রিজের সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এসংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাগুরা সড়ক বিভাগ। নির্বাহী প্রকৌশলী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যশোর-মাগুরা মহাসড়কে ৩১তম কিলোমিটারে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এক্সপ্যানশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজের জন্য ১৪ ফেব্রুয়ারি সকাল ৬টা হতে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সময়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন গুলোকে বিকল্প সড়ক মাগুরা- ঝিনাইদহ মহাসড়কটি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল