ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঐতিহ্যবাহী নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শান্তি, সম্পাদক উজ্জ্বল


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৫ বিকাল ৫:০

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক  ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ উজ্জল।

অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন প্রথম ভোর প্রতিনিধি কামরুল ইসলাম, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হলেন মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রভর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সাইদুল আলম সোহরাব।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এর আগে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে তাজুল ইসলাম (দৈনিক ঢাকা)
অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস এ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার