ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ঢাকা-সিলেট বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-২-২০২৫ বিকাল ৫:৪

‘বাবুর হাট বাঁচাও, মাধবদী বাচাঁও’ বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস সড়ক মানি না’। এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী মাধবদীতে মানববন্ধন করেছে ব্যাবসায়ী, রাজনিতিক, শিক্ষার্থীসহ স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মূল মহাসড়ক বাদ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করায় প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ঢাকা-সিলেট মাহাসড়ক ৬ লেন উন্নতিকরণ বাইপাস সড়ক বাদ দিয়ে বর্তমান মাধবদী দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ৬ লেন রাস্তার উন্নতিকরনের দাবী জানানো হয়। দাবী মানা না হলে দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ হরতালের ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে মাধবদী বাবুরহাটের পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়েছে। অদ্যবদি এই সড়ক দিয়ে সিলেটসহ দেশের বিভিন্নস্থানে যানবাহন চলাচল করছে। সম্প্রতি মাধবদী বাবুরহাট এর পাশ দিয়ে চলাচলরত ঢাকা-সিলেট রোড বাদ দিয়ে ভিন্ন পথ তৈরি করছে।
এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের বাজার বাবুরহাট। ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। আর্থিক খাতে ক্ষতি হবে হাজার হাজার কোটি টাকা। ফলে দেশের অর্থনিতিতে বিরুপ প্রভাব পড়বে। তাই বর্তমান মহাসড়ক ঠিক রেখে ৬ লেনে উন্নিতকরনের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী। মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি  সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মফিজুল ইসলাম, আব্দুল বাতেন শাহীন, হাবিবুর রহমান হাবিব, জোবায়ের নকিক প্রমূখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার