ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আড়পাড়া সেতু সংস্কার; পায়ে হেটে সেতু পারাপার, দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৪-২-২০২৫ দুপুর ১:৫৮
মাগুরার শালিখা উপজেলার ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কাজটি চলবে শনিবার পর্যন্ত। ফলে পায়ে হেঁটেই সেতু পার হয়ে ইজি বাইক বা বাসে উঠে গন্তবের দিকে ছুটছেন পথচারীরা। তবে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের। এমনই একজন পথচারী ইসমাইল হোসেন। তিনি বলেন, আমি ফরিদপুর থেকে এসেছি, যাব যশোরে, তবে সেতু সংস্কারের বিষয়ে জানা না থাকায় একটু দুর্ভোগে পড়েছি। অপর এক পথচারী মাগুরা সদর উপজেলার চাঁনপুর গ্রামের সালাম মোল্যা বলেন, যদিও একটু ভোগান্তি পোহাতে হচ্ছে তবে সেতুটি সংস্কার করাতে বেশ উপকার হবে কারন সেতুটি আগের চেয়ে একটু হলেও উচু হবে। এর আগে গত বুধবার মাগুরা সড়ক ও জনপথ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সেতু সংস্কারে মাগুরা-যশোর মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া পাশাপাশি বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা সড়ক অঞ্চলের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর দড়াটানা মোড় থেকে মাগুরা ভায়না মোড় জাতীয় মহাসড়কের ৩১ তম কিলোমিটার অংশে অবস্থিত ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর রেট্রফিটিং কাজে গার্ডার লিফ্টিং এবং এক্সপ্যানশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ শুরু হবে। এ কাজ চলাকালীন সময়ের মধ্যে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা পর্যন্ত আড়পাড়া সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে মাগুরা-যশোর মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আড়পাড়া সেতু এড়িয়ে আঞ্চলিক সড়কগুলো ব্যবহার করতেও কোনো বাধা নেই। 
এব্যাপারে মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল বলেন, জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এমএসএম / এমএসএম

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু

তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক

পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে