শালিখায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল
ষড় ঋতুর এই বাংলাদেশে ঋতুরাজ বসন্ত। আর এই বসন্তের আগমনী বার্তা নিয়ে পত্রপল্লভ ভেদ করে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। হলুদে সবুজে মিশে একাকার বর্নিল সাজে সেজেছ প্রকৃতি। গ্রামবাংলার সর্বত্রই এখন এমন দৃশ্য বিরাজমান।
মাগুরার শালিখায় প্রতিটা এলাকায় সারি সারি আমগাছ গুলোতে এবার মুকুলের পরিমাণ যেমন বেশি তেমনি ভ্রমরের আনা গোনা চোখে পড়ার মত। সাধারণত ফেব্রুয়ারী মাসের শেষ দিকে বসন্তের শুরুতে আম গাছে মুকুল আসে। আর আমাদের দেশে এই সময়টাতে বৃষ্টিপাত হয় না এবং বাতাসের আদ্রতা কিছুটা কম থাকে। যে কারনে আমের মুকুলের পুষ্টি হতে সাহায্য করে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় সারি সারি আমগাছ গুলোতে মুকুলে ছেয়ে আছে প্রতিটা ডালপালা। এসকল আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন যেন প্রকৃতির চোখ জুড়ানো সৌন্দর্য।
সরে জমিনে গিয়ে দেখা যায় আমচাষী ও বাগান মালিকেরা বাগান পরিচর্যা নিয়ে ব্যস্তসময় পার করছেন। গাছে মুকুল আসার আগে থেকেই পরিচর্যা করছে বলে জানান তারা। যাতে করে গুটি বাঁধর সময় কোন সমস্যার সৃষ্টি না হয়।
উপজেলার গোপালগ্রামের লিয়াকত বিশ্বাস বলেন আমার ৩০টি আম গাছে এবার প্রচুর পরিমানে মুকুল এসেছে। পরিচর্যা করছি নিয়মিত। আবহাওয়া ভালো থাকলে আমের ভালো ফলন হতে পারে।
শ্রীহট্ট গ্রামের আম বাগানের মালিক মোঃ খায়রুল ইসলাম সকালের সময় প্রতিনিধি কে বলেন, আমার ২টি আম বাগানের প্রায় ১১৮টি আম গাছ রয়েছে। এবার যেভাবে মুকুল এসেছে শেষ পর্যন্ত থাকলে ভাল ফলন আশা করছি।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন জানান, এছর শালিখা উপজেলায় আমের মুকুল বেশি এসেছে। এসময়ে একটি ছত্রাক নাশক স্প্রে ও সাথে কীটনাশক দেওয়া হলে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল