ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ঘরসহ ২ কোটি টাকার ক্ষতি


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:৪৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর  বাজারের আশরাফ হোসেন লুলু মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় আশরাফ হোসেন লুলু সুপার মার্কেটের শ্যামল কুমার মোদকের মুদি দোকানে আগুন দেখতে পেয়ে  আগুন আগুন করে চিৎকার করতে থাকে। এসময় আশপাশের দোকানদারসহ এলাকার লোকজন এগিয়ে আসে। সবাই বাজারে  ভয়াবহ আগুনের দৃশ্য দেখতে পায়। পরে একজন দোকানি জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে মার্কেটের তিনটি মুদি দোকান, ১টি গার্মেন্টস (কাপড়ের দোকান), ১টি সাইকেল পার্টসের দোকান, ১টি খাবারের হোটেল, কয়েকটি কাঁচা তরকারির আড়ৎ সহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মার্কেটের ঘরসহ ব্যবসায়ীদের আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আর আনুমানিক ১০-১৫ লাখ টাকার মালামাল তারা উদ্ধারে সক্ষম হয়েছে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারগণ হলেন, মোঃ আশরাফুল হোসেন লুলু (গার্মেন্টস কাপড়ের দোকান), শ্রী শ্যামল কুমার মোদক (মুদি দোকান),

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবে পানির ব্যবস্থা না থাকায় আমাদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থাণীয়দের ভাষ্য মতে জানা গেছে, শ্রী শ্যামল কুমার মোদকের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 

খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা শহকারী (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ও থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন  ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান