মনোহরদীতে বিবস্ত্র যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া (৩৫) নামে এক যুবক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাসেল উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী মফিজ মুহুরীর বাড়ির পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রিতা এবং তার স্বামী ট্রাকচালক মাসুম মিয়া পলাতক রয়েছেন।
জানা গেছে, মফিজ মুহুরীর বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
রাসেলের স্ত্রী রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, গতকাল সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন। ১০টার দিকে মুঠোফোনে কথা হয়েছে। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়।
সকাল ৭টার দিকে প্রতিবেশী মফিজ মুহুরীর বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন।
রোজিনা আক্তার বলেন, আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে আমার স্বামীকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ