ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সদস্যের আত্মহত্যা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ৩:২২

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার ভোর রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন।পরে ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু