ঘোড়াঘাটে চোর সিন্ডিকেট চক্র সক্রিয়
দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্র সক্রিয়।ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আবারও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মোটরসাইকেল মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, রবিবার (১৬ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ঘোড়াঘাট হাসপাতালের সামনে পার্ক করে রাখা একটি মোটরসাইকেল অজ্ঞাত মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্র চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী মোটরসাইকেলের মালিক উপজেলার চাঁদ পাড়া গ্রামের সুশীলের ছেলে চন্দন কুমার (৩৫),হাসপাতালের সামনে রেখে ভিতরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি সেখানে নেই।
এ নিয়ে গত এক মাসে ঘোড়াঘাট হাসপাতালের সামনে থেকে তিনটি ও কৃষি অফিসের সামন থেকে একটি, রানীগঞ্জ বাজার থেকে একটি ও ঘোড়াঘাট বড়গলী মসজিদের সামন থেকে একটি এবং এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো চোর চক্রকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।
এদিকে, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। তারা বলেন, বারবার চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, যা দ্রুত প্রতিরোধ করা দরকার।এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃসোলায়মান মেহেদী হাসান জানান মোটরসাইকেল চুরির ঘটনাটি অবগত হয়েছি। হাসপাতালের বাইরের সি,সি ক্যামেরা অকেজো অবস্থায় রয়েছে কয়েক দিনের মধ্যে সচল করা হবে এবং হাসপাতালের সামনে নিরাপত্তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
ঘোড়াঘাট থানার ওসি (নাজমুল হক) জানান, "চুরির বিষয়ে জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং চোর চক্রকে ধরতে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন