ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডের নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১৬-২-২০২৫ বিকাল ৫:১৩

সীতাকুণ্ডের নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ও সদ্য বিদায়ী ইউএনও কে এম রফিকুল ইসলামের সাথে ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১টার সময় ইউএনও কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় বিদায়ী ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয়। আমি দীর্ঘ দেড় বছর সীতাকুণ্ড উপজেলায় দায়িত্ব পালনকালে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। এরপরেও মানবিক ভুলত্রুটিগুলো সীতাকুণ্ডবাসী ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা প্রত্যাশা করছি।

নবাগত ইউএনও ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড আমার জন্য একদমই নতুন। আমি চেষ্টা করব আমার কাজের মধ্য দিয়ে আপনাদের সহযোগীতা করার জন্য। আপনারাও আমাকে সর্বাত্মক সহযোগীতা করবেন।

ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দরের লাইফলাইন খ্যাত সীতাকুণ্ড বিগত দিনে অনেক নিগৃহীত হয়েছে। আশা করছি নতুন বাংলাদেশে সীতাকুণ্ডের নতুন ইউএনও সীতাকুণ্ডবাসীর ভাষা বুঝবেন এবং আওয়ামী দোসরমুক্ত সীতাকুণ্ড বিনির্মাণে সর্বাত্মক কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক  ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ সুলাইমান মেহেদী হাসান, সদস্য ও বিজয় টিভির প্রতিনিধি কামরুজ্জামান, সদস্য ও উত্তর চট্টলার নির্বাহী সম্পাদক ইলিয়াস ভূঁইয়া, সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ফারহান সিদ্দিক, চ্যানেল এস'র প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহীন, বাংলা টিভির প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবদুল মামুনসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১