ঈশ্বরদীর ব্যবসায়ী শাকিল হত্যার রহস্য উদ্ঘাটন
ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়ায় হত্যাকাণ্ড
পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদ ওরফে ভোলা (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। বুধবার (২ জুন) পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম তার দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া এবং এককভাবে সম্পত্তি ভোগের লালসায় কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।
শাকিল হত্যায় জড়িত স্ত্রী মিম খাতুন (২০) এবং আপন ছোট ভাই সাব্বিরকে (২২) পুলিশ সন্দেহজনকভাবে ঘটনার রাতেই আটক করে। ইতোমধ্যে স্ত্রী মিম ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এই হত্যার রহস্য নিয়ে প্রথমে পুলিশ কোনো ক্লু-ই খুঁজে পাচ্ছিল না। পুলিশ সুপারের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ওসি আসাদুজ্জামান আসাদ এবং ওসি (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে আটক করে। পরে থানায় জিজ্ঞাসাবাদে নিহত শাকিলের স্ত্রী ও ভাই হত্যার সাথে জড়িত থাকার বিষযটি স্বীকার করেছে বলে জানা গেছে।
পুলিশ সুপার জানান, বিয়ের পর হতেই নিহত শাকিলের স্ত্রী মিমের সাথে ছোট ভাই সাব্বিরের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এছাড়াও শাকিলের সাথে বাবা-মা ও একমাত্র ছোট ভাইয়ের জমিজমা ও পুকুরে মাছ চাষের ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। স্ত্রী মিম ও সাব্বিরের পরকীয়ার বিষয়টিও শাকিল আঁচ করতে পারেন, যে কারণে একই বাড়িতে অবস্থান করে আলাদাভাবে সংসার শুরু করেন। কিন্তু বিষযটি বাড়াবাড়ি পর্যায়ে গেলে শাকিল গত ১৯ মে স্ত্রীকে নিয়ে শহরের রূপনগর কলেজপাড়া মহল্লায় জনৈক আহসান হাবীবের বাড়ীর দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসাবে ওঠেন। কিন্তু সাব্বির গোপনে একটি মোবাইল ফোন মিমকে দেয়, যা মিম লুকিয়ে রেখে শুধু সাব্বিরের সাথে গোপনে কথা বলত এবং বাড়ি ফাঁকা পেলে ঘনিষ্ঠভাবে মিশত। একপর্যাযে ভাবি ও দেবর শাকিলের প্রতি ক্ষিপ্ত হয়ে শাকিলকে হত্যার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রী মিম গত ২৭ মে রাতে পানির সাথে তিনটি ঘুমের ট্যাবলেট গুঁড়া করে মিশিয়ে দেয়। ওষুধের প্রভাবে ২৮ মে শাকিল সারাদিন শুধু ঘুমাতে থাকে। সন্ধ্যার পর সাব্বির গোপনে শাকিলের বাসায় যায়। শাকিল তখনো ঘুমের ওষুধের প্রভাবে ঘুমাচ্ছিল। সাব্বির এবং মিম পূর্বপরিকল্পনা অনুযায়ী সোফাসেটের কুশন (বালিশ) নিয়ে শোয়ার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় নাক-মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শাকিলকে হত্যা করে। অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে শাকিল তেমন প্রতিরোধ করতে পারেননি।
পুলিশ আরো জানায়, আসামি মিম ও সাব্বির ভিকটিম শাকিলকে হত্যার বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাব্বির ওড়না দিয়ে মিমের দুই পা, শাকিলের পাঞ্চাবি দিয়ে মিমের দুই হাত এবং মিমের পরিহিত ওড়না দিয়ে মুখ বেঁধে বাইরের দরজার কাছে রেখে ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে চলে যায়। এ সময় সাব্বির মিমের সাথে গোপনে কথা বলার জন্য তাকে দেয়া মোবাইল ফোনটি নিয়ে যায়।
পূর্বপরিকল্পিত নাটকের বর্ণনা দিয়ে স্ত্রী মিম জানায়, দুজন অজ্ঞাতনামা ব্যক্তি শাকিলের ভাড়া বাসায় এসে ডাকাডাকি করলে সে ঘরের দরজা খুলে দেয়। অজ্ঞাতনামারা জোরপূর্বক ঘরের মধ্যে ঢুকে মিমকে দুটি থাপ্পর মারে এবং বুকের নিচে একটি লাথি মারলে সে অজ্ঞান হয়ে যায়। মিম রাত ৯টার দিকে জ্ঞান ফিরে দেখতে পায় তার হাত-পা ও মুখ কাপড় দ্বারা বাঁধা এবং ঘরের দরজা বাইরে থেকে আটকানো। মিম তার হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবেশীদের সাহায্য পাওয়ার আশায় প্রায় এক ঘণ্টা ধরে পা দিয়ে ঘরের দরজা ও ওয়ারড্রপে লাথি মেরে শব্দ করতে থাকে। রাত ১০টার দিকে বাড়ির মালিকের স্ত্রী নাজমা বেগম শব্দ শুনে শাকিলের দরজার বাইরে থেকে ছিটকিনি খুলে মিমের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আত্মীয়স্বজনকে ঘটনা জানালে তারা ঘটনাস্থলে এসে দেখেন শাকিলকে মৃত অবস্থায় সামনে নিয়ে স্ত্রী মীম বসে আছে। এ সময় তারা দ্রুত ঈশ্বরদী থানাকে অবহিত করেন।
এ ঘটনায় নিহত শাকিলের মামা কোরবান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মিম ও সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, গত ২৮ মে রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী বাজারের এক কাপড় ব্যবসায়ী ও মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরের দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে শাকিলের লাশ ভাড়া বাসা হতে উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন