ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী
দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সর্বত্র গাঁজার গন্ধ ছড়িয়ে পড়েছে। অভিযোগ করছেন স্থানীয়রা। গাঁজাসেবীদের দৌরাত্মে অতিষ্ঠ অবিভাবক মহল।
গ্রাম-গঞ্জ,হাট-বাজার, রাস্তা-ঘাট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও গাঁজার ধোঁয়ার গন্ধ গন্ধ ছড়িয়ে পড়েছে। গাঁজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোর,তরণ,যুবক স্কুল কলেজের শিক্ষার্থীসহ বয়স্করা। যা অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
অনেকে অভিযোগ করছেন, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যেই গাঁজা সেবন করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। তাই আইনশৃংলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, "শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।" এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা করছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হক বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ