মিরপুর সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
ঢাকার মিরপুরে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে । ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানাধীন, মাজার রোডের জব্বার হাউসিং সংলগ্ন এই বাড়ি নির্মাণ করছেন বলে জানা যায় ।
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা মালিকানাধীন নন্দার বাগ মৌজার খাস খতিয়ান নম্বর-১ আর এস দাগ নম্বর-২৩,৬৫ এস,এ দাগ নং -৭ সিটি দাগ নং -২৩ এর ৫ শতক জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন ।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় , স্থানীয় সালাম হাজারী গং পাকা স্থাপনা নির্মাণ করছেন । তিনি এমন ভাবে বাড়িটা নির্মাণ করছেন দেখলে সহজে কেউ বুঝতে পারবে না । পলিথিন ও ত্রিপল টানিয়ে পিছন সাইডে তিন তলা নির্মাণ করেছেন, সামনে সাইডে একতলা । স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, খাস জমিতে পাকা স্থাপনা করার কোন নিয়ম না থাকলেও সালাম হাজারী গং আইন না মেনে পাকা স্থাপনা তৈরি করেছেন ।
তিনি আরো বলেন, রাজউক কর্মকর্তাদের তদারকি না থাকার কারণে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে । এ বিষয়ে সালাম হাজারীর ছেলে নুরুর সাথে কথা বললে তিনি বলেন, প্রায় দেড় শতাংশ জমির কাগজ মূলে তিনি মালিক । বাকিটা সরকারি খাস জমি । সরকারি খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা অবৈধ কিনা ?
এবং তিনি কিভাবে নির্মাণ করছেন ?তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি । এক পর্যায়ে তিনি স্বীকার করে নেন,যে সরকারী খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন । এ বিষয়ে জানতে দারুস সালাম থানার ভূমি কর্মকর্তার (ভূমি ) মোবাইল ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ