ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নবীনগরে অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র জনতা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হঠাৎ করে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্য এবং নবীনগর পৌরসভার এক কর্মচারীর বদলীর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা আহ্বান করেন তারা।

১৮ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শতশত ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। বিক্ষুদ্ধ ছাত্র জনতা সরকারি বেসরকারি অফিসে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্যের প্রতিবাদে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সখ্যতার প্রেক্ষিতে তাদের উপর ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী অফিসার নিজ অফিসে যাওয়ার পথে তাকে ঘিরে ধরেন, এবং উপরোক্ত দাবি আদায়ে ইউএনও প্রতি আহ্বান জানান। তারা নবীনগরে আওয়ামী দালালদের দৌরাত্ব,মামলা ও বদলি বাণিজ্যের সাথে একটি সিন্ডিকেট জড়িত আছে বলে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলেন।

তারা আরও বলেন, ছাত্রদের নাম বিক্রি করে নবীনগর পৌরসভার অফিস প্রধান আবদুল মোমেনকে বদলী করা হয়েছে শুধু মাত্র পৌরসভার স্টোর কিপার জায়েদকে প্রমোশন দেওয়ার জন্য। বিগত দিনে স্থানীয় কলা বাজার লিজের নামে স্বজনপ্রীতি ও কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে কারা কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে চাপ প্রয়োগ করেন। সেই সাথে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন,বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু,সাবেক ছাত্রনেতা আশরাফ হোসেন রুবেল, গোলাম সামদানী,তৌফিকুল ইসলাম তপু,শাওন,ফাহিম ও ইউসুফ প্রমূখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, আবদুল মোমেন শারীরিকভাবে অসুস্থ, মানবিক দিক বিবেচনা করে তার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং কলা বাজারের লিজের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ছাত্রদের দাবি অনুযায়ী  শহীদের নামে স্মৃতিস্তম্ভ করার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। 

এমএসএম / এমএসএম

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো

আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত