মান্দায় দ্বিতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত
নওগাঁর মান্দায় দ্বিতল ভবন থেকে পড়ে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার টিফিনের সময় ঘটনাটি ঘটে।
কালিকাপুর ইউনিয়নের শিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত ওই শিক্ষার্থীর নাম তাবাসসুম। তার বাবার নাম সাইদুর রহমান। সে শিলগ্রামের বাসীন্দা ও সাবেক মেস্বার ফজেরের নাতনি।
সূত্রে জানা গেছে, ওই শিশু কন্যা সবার অগোচরে দ্বিতীয় তলার রেলিং ডিঙ্গিয়ে খেলা করছিল। এক সময় অসতর্ক মুহুর্তে সশব্দে দ্বিতীয় তলা থেকে পড়ে যায়। তার পর তাবাসুম জ্ঞান হারায়। দুই শিক্ষিকা শিক্ষার্থীর অবস্থা বেগতিক দেখে কান্না ও মাথায় পানি ঢালছিলেন। তারপর জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী কান্নাকাটি শুরু করে। তবে প্রাথমিক অবস্থায় তার শরীর থেকে রক্তক্ষরণ বা মারাত্মক কিছু ঘটেছে এমন বুঝা যায়নি।
স্কুলের প্রধান শিক্ষক নাদেরুজ্জামান দ্রুত ভ্যানযোগে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তাবাসসুমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে । প্রধান শিক্ষক জানিয়েছেন, এখন মাথার সিটিস্ক্যান চলছে। ইনজেকশন পুশ করার সময় একবার বমন করেছে। পরীক্ষা নিরীক্ষা পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জানিয়েছেন, বারান্দায় যদি ছাদ পর্যন্ত গ্রিল থাকতো তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। যথাযথ কর্তৃপক্ষের নিকট তাঁরা সমস্ত বিল্ডিংয়ের সম্মুখ ভাগে গ্রিল লাগানোর জোর দাবী জানিয়েছেন। মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলমের সরকারি মুঠোফোনে কল দিলে তিনি ফোন তুলেননি।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২