ভোলাহাটে প্রত্যন্ত গ্রামের অবহেলিত কিশোর-কিশোরীদের সাথে তারুন্যের উৎসবের সমাপনী
”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চঁাপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছিল তারুন্যের উৎসব । যুব ও ক্রিড়া মন্ত্রনালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে তারুন্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি সমাপনী হলো ১৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে। ১৯ ফেব্রুয়ারী ২০২৫ এ ভোলাহাট উপজেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের সহযাগিতায় কেএএইচ উচ্চ বিদ্যালয়, জামবাড়িয়ায় তারুন্যের উৎসব উপলক্ষে স্কুল স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালিত হয়। দেশ বদলের সূচনা আগে নিজেকে বদলের মধ্যে দিয়ে শুরু হয়। তারই লক্ষ্যে বিদ্যালয়ের কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের সুস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ লুৎফর রহমান সেশন পরিচালনা করেন। তিনি কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের বলেন, নতুন দেশ গড়ার হাতিয়ার তরুন কিশোর-কিশোরীরা। তারা যদি সুস্থ থাকে তবেই দেশ ও জাতির উন্নয়ন। ডাসকো ফাউন্ডেশনের ইমপ্রুভিং ইয়ং পিপলস্ একসেস টু সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস্ থ্রু এ কমিউনিটি বেজড এপ্রোচ এন্ড কোঅপারেশন উইথ স্টেট ইন্সটিটিউশন, প্রজেক্ট এর সহযোগীতায় বিদ্যালয়ের কিশোর-কিশোরী ফোরাম গঠন হয়। উৎসবে উপস্থিত ছিলেন A-EMPOER প্রজেক্ট এর এডোলেসেন্ট হেলথ প্রোমোটার সাবিনা খাতুন ও এলাকা সমন্বয়কারি এ্যানি নকরেক। তারুন্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি বলেছেন, এই বিদ্যালয়টি একেবারেই প্রত্যন্ত এলাকায় এবং এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খুবই অবহেলিত। তাদের সাথে ডাসকো ফাউন্ডেশন কাজ করছে, তিনি আশা করেন এর মাধ্যমে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উন্নয়ন ঘটবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত