ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ২:১৫

চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব দেশের তুলনায় কিছুটা ব্যতিক্রম হয়েই মাঠে নামতে চলেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের এই বৈশ্বিক টুর্নামেন্টের আগে বাকি ৭ দলই খেলেছে ওয়ানডে সিরিজ। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তো নিজেদের মাঝে ত্রিদেশীয় সিরিজই খেলে ফেলেছিল। সেই প্রস্তুতির ফলও নিউজিল্যান্ড পেয়েছে প্রথম ম্যাচে। 

কিন্তু সে তুলনায় বাংলাদেশ প্রস্তুতি যেন কিছুটা সাদামাটাই। ৭ই ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল শেষ করেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ফরম্যাটের ভিন্নতা নিয়েই প্রশ্ন শুনতে হলো বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের আগে আইসিসির সঙ্গে আলাপকালে মিরাজ জানালেন, ফরম্যাটের বদল হলেও এই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল। জাতীয় দলের এই তারকা জানান, ‘আমাদের দেশে অনুশীলন ভালো হয়েছে। বিপিএলে আমাদের ছেলেরা ভালো সময় পার করেছে। ব্যাটিং ভাল ছিল। বল হাতেও ভাল কিছু ছিল। আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে।’ 

নিজের কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে বাড়তি ভাবনা নেই মিরাজের। বরং পুরো দলেরই দায়িত্ব নিয়ে খেলার পক্ষে তিনি, ‘এমন টুর্নামেন্টে আমাদের সবারই একটা বাড়তি দায়িত্ব থাকবে। আমরা এই কন্ডিশনে ভালো খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ। কাজটা কঠিন তবে আমরা আত্মবিশ্বাসী।’ 

ভারতের বিপক্ষে ম্যাচেও ভালো করার ব্যাপারে আশাবাদী মিরাজ। দলের সহ-অধিনায়ক বিশ্বাস করেন দল হিসেবে ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের, 'তারা (ভারত) খুবই ভালো একটা দল। আমরা দল হিসেবে বেশ অভিজ্ঞ। আমাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা অনেকগুলো দিন ধরেই খেলে যাচ্ছে। আমরা খুবই মুখিয়ে আছি। আমরা যদি ঠিকঠাক পারফর্ম করি ম্যাচ বের করে আনা সম্ভব।' 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা