ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মান্দায় পরিবেশকদের নিয়ে ইউএনও শাহ আলম মিয়ার মতবিনিময়


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ২:১৯
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর মান্দায় ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নায্যমূল্যে বিক্রি করার জন্য বিভিন্ন কোম্পানির পরিবেশকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহ আলম মিয়া।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে পরিবেশকদের নিয়ে তিনি মতবিনিময় করেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া জানান, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে কোন ব্যবসায়ী নায্য মূল্যের চেয়ে অধিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে না পারে, সে লক্ষে কাজ শুরু করেছি।তারই অংশ হিসাবে পবিত্র মাহে রমজানের আগেই  উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও তেল পরিবেশকদের সাথে মতবিনিময় করছি। নায্যমূল্যের (অর্থাৎ কোম্পানি রেট অনুযায়ী) বাহিরে অধিক দামে কেউ যেন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যমূল্য, ভোজ্য তেল,আটা,ময়দা,সুজি,সাবান, টিস্যু ইত্যাদি জিনিসপত্র বিক্রি করতে না পারে। সেইজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে তাদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। নায্যমূল্যের বাহিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করলে ভ্রম্যমান আতালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ