নবীনগরে শহীদ সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া তানজিল মাহমুদ সুজয় (১৯) এর লাশ উত্তোলনে বাধা দিয়েছে তার পরিবারের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে গত ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের লাশ দাফন করা হয়েছিল।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করতে যান নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা, সাথে ছিলেন ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাছুম। এ সময় শহীদের পরিবারের লোকজনসহ স্থানীয়রা লাশ উত্তোলনে অসম্মতি প্রকাশ করেন।
মামলার তদন্তের স্বার্থে কেন লাশ উত্তোলন করতে দেওয়া হবে না জানতে চাইলে, শহীদের পিতা শফিকুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করেছে শোক ও ক্ষোভের আবহ, পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। লাশের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর বিচারের দাবী।
বিটঘর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, পরিবারের আবেগ ও অনুরোধের কারণে লাশ উত্তোলন সম্ভব হয়নি।
বিটঘর ৬ নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন জানান, দাফনের সময় সুজয়ের লাশ অর্ধগলিত ও পোড়া ছিল। লাশ উত্তোলন পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে বলে তারা বাধা দিয়েছেন।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে। পরে তাদের লিখিত বক্তব্যে নিয়ে লাশ উত্তোলন ছাড়াই আমরা চলে আসি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied