ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হৃদয়-জাকেরের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:৫০

৩৫ রানে ছিল না ৫ উইকেট। এরপর জাকের আলী ও তাওহিদ হৃদয়ের ১০৮ রানের অপরাজিত জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুজনই হাঁকিয়েছেন ফিফটি। জাকের ৫৩ আর হৃদয় ব্যাট করছেন ৫৪ রানে।

এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের দলীয় রান ৩৭ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ১৪২ রান।এর আগে বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন ওপেনার সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ওপেনার তানজিদ তামিম ও মুশফিকুর রহিম।

৫ বল খেলে কোনো রান করে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলেরর হাতে ক্যাচ হন সৌম্য। হর্ষিত রানার পরের ওভারে শর্ট কভারে কোহলিকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও রানের খাতা খুলতে পারেননি।

এরপর মিরাজকে নিয়ে কিছুটা স্থির হওয়ার চেষ্টা করেন তানজিদ। কিন্তু ২৪ রানের জুটি ভাঙে মিরাজ ১০ বলে ৫ রান করে আউট হলে। শামির বলে শুবমান গিলের হাতে ক্যাচ হন মিরাজ।

নবম ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলে তানজিদ ও তৃতীয় বলে নতুন ব্যাটার মুশফিককে তুলে নেন তিনি। ২৫ বলে ২৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ হন তানজিদ। আর গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন মুশফিক। তিনিও বিহাইন্ড দ্য উইকেটে রাহুলের হাতে ধরা পড়েন।

এরপরই ষষ্ঠ উইকেটে জাকের ও হৃদয়ের সেই জুটি।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা