দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর এসি ল্যান্ডের অভিযানে কাজ বন্ধ ঘোষণা
ঢাকার মিরপুরে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে গত ১৭/০২/২০২৫ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায়"সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় । সংবাদ প্রকাশিত হওয়ার পরে, মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)মিজানুর রহমানের নির্দেশে অভিযান পরিচালনা করেন, মিরপুর রাজস্ব সার্কেল এর কানুনগো মোঃ আব্দুল বাতেন, ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ গরীব শাহ ও সার্ভেয়ার মোঃ মজিবুর রহমান । মালিক পক্ষের কাউকে না পাওয়ায়,কেয়ারটেকারের কাছে কাজ বন্ধের নির্দেশনা সম্বলিত চিঠি দেওয়া হয় । এবং মালিকপক্ষকে পরবর্তী কার্য দিবসে অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয় ।
ঘটনাটি ঘটেছে,ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানাধীন, মাজার রোডের জব্বার হাউসিং সংলগ্ন এই বাড়িটিতে।
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা মালিকানাধীন নন্দার বাগ মৌজার খাস খতিয়ান নম্বর-১ আর এস দাগ নম্বর-২৩,৬৫ এস,এ দাগ নং -৭ সিটি দাগ নং -২৩ এর ৫ শতক জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন ।
রাজউকের কোন অনুমোদন ছাড়া, কিভাবে বিল্ডিং নির্মাণ করছেন, জানতে রাজউকের কানুনগো মোঃ সালাউদ্দিন এর সাথে ফোনে যোগাযোগ করা হলে বলেন, বিষয়টি আমাদের জানা নাই । আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব ।
মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান দেশের স্বার্থে এমন সংবাদ তুলে ধরার জন্য প্রতিবেদককে বিশেষ ধন্যবাদ জানান ।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ