লালমোহনে তেল ও বিদ্যুৎ খরচবিহীন সেচযন্ত্র উদ্ভাবন করলেন কৃষক অলিউল্লাহ
ভোলার লালমোহনে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ও তেল খরচবিহীন অভিনব এক সেচযন্ত্রের উদ্ভাবন করেছেন অলিউল্লাহ নামে এক কৃষক। লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সির হাওলা গ্রামের ওই কৃষক স্থানীয় খালে সেচযন্ত্রটি বসিয়ে পরীক্ষামূলকভাবে পানি উত্তোলন শুরু করেছেন। ইতোমধ্যে তার এ অভিনব উদ্ভাবন স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেচযন্ত্রটি দেখতে প্রতিদিনই ওই খালের পাড়ে ভিড় করছে উৎসুক জনতা।
জানা গেছে, মাত্র ২০ হাজার টাকা খরচে লোহার অ্যাঙ্গেল, প্লেন শিট ও প্লাস্টিক পাইপের সাহায্যে সেচযন্ত্রটি তৈরি করেছেন তিনি। যন্ত্রটিতে ৮টি পাখা লাগানো রয়েছে, যা পানির স্রোতের সাহায্যে অনবরত ঘোরে। প্রতিটি পাখার উপরে ইফপিবিসি ক্লাস ডি পাইপ লাগানো হয়েছে এবং ওই সব পাইপের ভেতরে কয়েল পাইপ লাগিয়ে তা একটি কন্টেইনারে সন্নিবেশিত করা হয়েছে। এতে জোয়ারের প্রভাবে যখন পাখাগুলো ঘুরতে থাকে, তখন ইফপিবিসি ক্লাস ডি পাইপগুলো পানি ভর্তি হয়ে কয়েল পাইপের মাধ্যমে কন্টেিইনারে ভর্তি হয়। আর কন্টেইনার থেকে আরেকটি পাইপের সাহায্যে জমিতে অনবরত পানি নির্গত হতে থাকে।
যন্ত্রটিকে প্রাথমিক পর্যায়ে জোয়ারের স্রোতনির্ভর করে তৈরি করা হয়েছে। তবে এটিকে আরো আধুনিকায়ন করা হলে জোয়ার-ভাটা উভয় সময়ই পানি উত্তোলন করা যাবে এবং কৃষকদের সেচকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেচযন্ত্রটি- এমনটা দাবি ওই কৃষক অলিউল্লাহর।
অভিনব এ সেচযন্ত্রটি প্রথম দেখার অভিজ্ঞতা জানিয়ে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, বৈদ্যুতিক মটর বা ইঞ্জিনের সাহায্যে জমিতে সেচ দিতাম। তাতে অনেক খরচ হয়। তবে এটা দেখে মনে হচ্ছে খরচ অনেকটাই কমে যাবে। তার এমন উদ্ভাবন কৃষকদের উদ্বুদ্ব করবে।
কৃষক অলিউল্লাহ বলেন, বিদ্যুৎ ও ইঞ্জিনের সাহায্যে সেচযন্ত্র ব্যবহার করে প্রতি ৮ শতাংশ জমিতে চাষাবাদে কৃষকদের প্রায় সাড়ে ৬০০ টাকা খরচ বহন করতে হয়। তবে স্রোতের সাহায্যে চলা এ সেচযন্ত্র ব্যবহারে ৮ শতাংশ জমিতে খরচ পড়বে সর্বোচ্চ ১০০ টাকা। বিদ্যুত খরচ, তেল-মবিল খরচ, মেকানিক বা পরিচালনার জন্য কোনো লোকের খরচ বহন করা লাগবে না। তার দাবি, অভিনব এ সেচযন্ত্রটি পরিবেশবান্ধব। এতে ইঞ্জিন বা বৈদ্যুতিক মটরের মতো কোনো শব্দ নেই। খালে পানির স্রোত যত বাড়বে, এ সেচযন্ত্রের মাধ্যমে পানিও তত বেশি উত্তোলন হবে। জোয়ার-ভাটা উভয়কালেই পানি উত্তোলন করা যাবে, পানি উত্তোলন হবে রাত-দিন ২৪ ঘণ্টা। তাই অভিনব সেচযন্ত্রটি আরো আধুনিকায়ন করতে সরকারি-বেসরকারি অনুদানের দাবি জানিয়েছেন কৃষক অলিউল্লাহ।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন বলেন, অলিউল্লাহ নামে এক কৃষক পানির প্রবাহকে কাজে লাগিয়ে একটি সেচযন্ত্র উদ্ভাবন করেছেন। সেচযন্ত্রটি সরেজমিন পরিদর্শন করে এর কার্যকারিতা ও সম্ভাবতা যাচাইয়ের জন্য জেলা উপ-পরিচালক ও কৃষি প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। যাচাইয়ের পর সেচযন্ত্রটি কার্যকর হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেটাকে বাণিজ্যিক আকারে তৈরিতে সহযোগিতা প্রদানের চেষ্টা করব।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান