ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৫ দুপুর ১২:৬

ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তাদের সংসার ভাঙতে চলেছে, এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে; শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা, এবার সেটিও ঘটল।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিগত ১৮ মাস ধরে আলাদা ছিলেন তারা। শুধু তাই নয়, দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেওয়ার কারণও।

ডিভোর্সের কারণ হিসেবে চাহাল-ধনশ্রী জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাদের ৪৫ মিনিট কথা বলার নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তারা। বৃহস্পতিবারেই বিকেল সাড়ে চারটার দিকে বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।

বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই। তারকা স্পিনার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।’

এদিকে সামাজিক মাধ্যমে ধনশ্রী লিখেছেন, ‘ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন, আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।’

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা