লৌহজংয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সংকট
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে ১১টি। এর মধ্যে বেশিরভাগ কেন্দ্রে জনবল সংকট রয়েছে। প্রতিটি কেন্দ্রে পরিদর্শিকা, ডাক্তার, আয়া ও পিয়নসহ চারজন থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র দু-একজন। সরজমিন গিয়ে কয়েকটি কেন্দ্রে পরিদর্শনকালে লক্ষ্য করা যায়, পর্যাপ্ত ওষুধ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও জনবল সংকটে জনসাধারণকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।
এসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিদিন সাধারণত ডেলিভারি, গর্ভবতী মা ও শিশু, কিশোর-কিশোরী, সাধারণ রোগী চিকিৎসা নিতে আসে।
বৌলতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা একজন গর্ভবতী মা বলেন, প্রতি মাসে দু-একবার চেকআপ করাতে আসতে। মোবাইলে যোগাযোগ না করে এলে চিকিৎসক পাওয়া যায় না।
চিকিৎসা সেবা নিতে আসা মোসাম্মৎ আমেনা খাতুন বলেন, সপ্তাহে প্রতিদিন ডাক্তার পাওয়া গেলে আমাদের অনেক উপকার হতো। এখন সপ্তাহে মাত্র দুদিন স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকে।
বৌলতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মমতাজ আক্তার জানান, আমাদের এখানে জনবল সংকট রয়েছে। আমাকে সপ্তাহে তিন দিন অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে যেতে হয়। মাত্র দুদিন এখানে বসতে পারি। যদি জনবল সংকট না থাকত তাহলে আরো ভালো করে চিকিৎসা সেবা দিতে পারতাম। তিনি আরো জানান, আমরা রাত-দিন ২৪ ঘণ্টাই গর্ভবতী মায়েদের সেবা দিয়ে থাকি।
উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জাহিদুল আলম জানান, আমাদের মূলত জনবল সঙ্কট প্রকট। উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ১১ জন পরিদর্শকের মধ্যে রয়েছে পাঁচজন, সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ৮ জনের মধ্যে রয়েছে ৫ জন, এমএলএস ১১ জনের মধ্যে রয়েছে ৪ জন, আয়া ১১ জনের মধ্যে রয়েছে ৬ জন।
তিনি আরো জানান, এত জনবল সংকটে জনসাধারণকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত