ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নবীনগরে শাহানারা-কাশেম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ২:২১

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মিরপুরে শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

এসময় নওগাঁ জেলার পুলিশ সুপার সাফিউল সারোয়ার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব আশরাফুল আফসার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) আলাউল আকবর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কিশলয় সাহা, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম।

অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খাঁন টিটু, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু নাসের মেম্বার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মিরপুর গ্রামের সাধারণ মানুষের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক খুবই দরকার ছিল। গ্রামের কেউ জায়গা দিতে না পারায় এতদিন কমিউনিটি ক্লিনিক করা হয়নি। মিরপুর গ্রামের আবুল কাশেম মাস্টার এর বড় ছেলে পুলিশ সুপার সাফিউল সারোয়ার জায়গা দেয়ার কারণে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। এই কমিউনিটি ক্লিনিক যেন অবহেলার কারণে চিকিৎসার মান পিছিয়ে না পড়ে সেদিকে গ্রামবাসী নজর দিতে হবে। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ