বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি অবাঞ্চিত ঘোষনা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি অবাঞ্চিত ঘোষনা করে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নুতন কমিটি ঘোষনা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা।
আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবে জরুরী প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্যে হিমেল দেওয়ান অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি তৈরী করা হয়েছে কিছু ভূয়া ছাত্র প্রতিনিধি দ্বারা, যারা আন্দোলনে ছিলেন না, ৫ আগষ্টের পর আসে এবং সম্বয়ক দাবী করে। এরা সম্বয়ক পরিচয়ে নানা অপকর্ম করে আসছে। যাদের কমিটিতে গুরুত্বপূর্ন পদে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। স্বজনপ্রীতি এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা দাবী করেন অযোগ্যদের নিয়ে গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে ইতিমধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেশকাত আরেফিন শাকিল সহ যুগ্ম আহ্বায়ক , যুগ্ম সদস্য সচিব ,সংগঠক অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছেন।
সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সমম্বয়ক সারজিস আলমের প্রতি দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে রাস্তায় আন্দোলন গড়ে তুলবে।
প্রেসব্রিয়িংয়ে বক্তব্য রাখেন শাহিদ আনোয়ার , মেশকাত আরেফিন ফারহান , আরিশা তাজরিন, ফয়সাল রহমান, আশরাফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন