ব্যবসায়ীকে রাতের আঁধারে ডেকে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে এটাকে প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার (৩৬) উপজেলার একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত্তার স্থানীয় চৌমুহনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাতে কে বা কারা তাকে ডেকে নেয়। ভোর ৪টার দিকে বাড়ির সামনের একটি গাছে সাত্তারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই মুফতি আনোয়ার অভিযোগ করে বলেন, জায়গা জমি ও মাটি কাটা নিয়ে আমার কাকা এছাক, জেঠাতো ভাই হারুন ও বাবুলের সাথে আমাদের বিরোধ চলে আসছে। এছাড়া মাটি কাটা নিয়ে আমানিয়া ব্রিক ফিল্ডের তারেক ও আরিফের সাথে আমার ভাই সাত্তারের বিরোধ দেখা দেয়। তারা এক জোট হয়ে আমার ভাইকে হত্যা করে গাছে মরদেহ ঝুলিয়ে রাখে।
তবে এঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত