গুরুদাসপুরে নবজাতক শিশু হত্যা মামলায় ক্লিনিক পরিচালক তিন ভাই গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে নবজাতক শিশুকে হত্যা মামলায় আল্পনা ক্লিনিকের পরিচালক তিন ভাইকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। উপজেলার সাবগাড়ী গ্রামের নবজাতকের পিতা শহিদ জোয়াদ্দার আদালতে মামলা করলে ক্লিনিক পরিচালক আলাল উদ্দিন, সরোয়ার হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর শহিদ জোয়াদ্দারের স্ত্রী ৯ মাসের গর্ভবতী সাথী খাতুনকে চাঁচকৈড় বাজারের আল্পনা ক্লিনিকে ভর্তি করা হয়। তার শরীরে রক্তশূন্যতা ছিল। এসময় রক্তের গ্রুপ ‘এ পজেটিভ’ নির্ণয় করে এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত প্রবেশের পরপরই সাথী অসুস্থ হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে ২৩ সেপ্টেম্বর সাথীকে পার্শ্ববর্তী হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানতে পারেন সাথীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের নবজাতক মারা গেছে। ঘটনাটি জানাজানি হলে ওই ক্লিনিকটি সিলগালা করা দেয় নাটোর সিভিল সার্জন অফিস। অনুমতি ব্যতিরেখেই ৩১ ডিসেম্বর তালা ভেঙে পুনরায় ক্লিনিক চালু করেন তারা। ইতিপূর্বেও নানা অনিয়মের কারণে কয়েকবার সিলগালা হয়েছে ক্লিনিকটি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, সিলগালা খুলে ক্লিনিক চালু করার নির্দেশনা নেই। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গুরুদাসপুর থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, ক্লিনিকের ৭ আসামীর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি