কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের আঞ্জাব গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল দশটায় আঞ্জাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন মহোদয় এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে মরহুমের কফিন জাতীয় পতাকায় ঢেকে দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জানাজা নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রশীদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার সাদেক, তাজউদ্দীন আহমেদ সহকারী কলেজের ডিএনসিসির ইনচার্জ মেজর রফিকুল ইসলাম, আব্দুল মতিন মাস্টার প্রমুখ।
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজের আগে মরহুমের একমাত্র পুত্র সোহেল উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। জানাজা নামাজের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ