ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে নবজাতক শিশু হত্যা মামলায় ক্লিনিক পরিচালক তিন ভাই গ্রেপ্তার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৪:৩১

নাটোরের গুরুদাসপুরে নবজাতক শিশুকে হত্যা মামলায় আল্পনা ক্লিনিকের পরিচালক তিন ভাইকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা  পুলিশ। উপজেলার সাবগাড়ী গ্রামের নবজাতকের পিতা শহিদ জোয়াদ্দার আদালতে মামলা করলে ক্লিনিক পরিচালক আলাল উদ্দিন, সরোয়ার হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর শহিদ জোয়াদ্দারের স্ত্রী ৯ মাসের গর্ভবতী সাথী খাতুনকে চাঁচকৈড় বাজারের আল্পনা ক্লিনিকে ভর্তি করা হয়। তার শরীরে রক্তশূন্যতা ছিল। এসময় রক্তের গ্রুপ ‘এ পজেটিভ’ নির্ণয় করে এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত প্রবেশের পরপরই সাথী অসুস্থ হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে ২৩ সেপ্টেম্বর সাথীকে পার্শ্ববর্তী হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানতে পারেন সাথীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের নবজাতক মারা গেছে। ঘটনাটি জানাজানি হলে ওই ক্লিনিকটি সিলগালা করা দেয় নাটোর সিভিল সার্জন অফিস। অনুমতি ব্যতিরেখেই ৩১ ডিসেম্বর তালা ভেঙে পুনরায় ক্লিনিক চালু করেন তারা। ইতিপূর্বেও নানা অনিয়মের কারণে কয়েকবার সিলগালা হয়েছে ক্লিনিকটি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, সিলগালা খুলে ক্লিনিক চালু করার নির্দেশনা নেই। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গুরুদাসপুর থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, ক্লিনিকের ৭ আসামীর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান