সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের রেসকোর্স রোডস্থ ব্যানানা লিফ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুদান তুলে দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শামসুর রহমান ফিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ জুলাই বিপ্লবে আহত মিনহাজুল ইসলাম শুভ, মো. রমজান, মহিউদ্দিন রাব্বি, মো. ইয়ামিন, মো. ইমরান হোসেন, সালমান বিন সুয়াইব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আব্দুল্লাহ আল বাকি এবং মো. ফয়েজ আলীর পরিবারের কাছে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহতের মধ্যে সিংহভাগই চোখে গুলিবিদ্ধ হয়েছেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন