ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহবান : জামায়াত ইসলামীরআমির ডা. শফিকুর রহমান


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৩:৪৬

বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের চূড়ান্ত বিজয় এসেছে। তাদের সংগ্রামের কারণেই এই পরিবর্তন এসেছে। আমরা তরুণদের প্রতি কৃতজ্ঞ।
সমাজ গঠনের জন্য তাদের দুইটি গুণ থাকা জরুরি। একটি হলো গভীর দেশপ্রেম, অন্যটি আল্লাহর প্রতি ভয়। এই দুই গুণ ধারণ করতে পারলে তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয়ের মতো অবিচল থাকবে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কোরআন চত্বরের সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এতদিন এক দুঃসহ পরিস্থিতির মধ্যে বসবাস করছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। ভোটাধিকার, ন্যায়বিচার, স্বাস্থ্যসেবা, জীবিকার সুযোগএসব কিছুই কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে দেশের জনগণ নির্যাতনের শিকার হয়েছে।
কারাগারে বন্দি নেতাদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের অনেক নেতাকে বিচারের নামে প্রহসনের ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এখনও আজহারুল ইসলাম কারাগারে বন্দি রয়েছেন। তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। সরকারের কাছে আহ্বান জানাই, তাকে মুক্তি দিন, নতুবা আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।

পথসভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন। সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম সহ জেলা ও উপজেলা ও পৌরসভার আমির সহ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের