ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বারহাট্টায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৩:৫২

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত বারহাট্টা উপজেলা ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

'গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স' এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন "টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন" শীর্ষক প্রকল্পের আওতায় সভাটি ২৩ ফেব্রয়ারী বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা ষ্টিয়ারিং কমিটি বারহাট্টায় নারীর শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। উক্ত সভায় বিগত সভার সিদ্বান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রম, ফলাফল, নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তোরনের কৌশল এবং জাতীয় কর্মপরিকল্পনাটিকে লোকালাইজড করার উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার সিদ্বান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রম, ফলাফল, নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তোরনের কৌশল এবং জাতীয় কর্মপরিকল্পনাটিকে লোকালাইজড করার উপায় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও গত ১৬-১৭ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কর্মশালার বিষয়বস্তু নিয়ে কমিটির সকল সদস্যদের অবহিত করা হয়। কমিটির সদস্যগন রাজশাহীতে চলন্ত বাসে নারীকে ধর্ষন, বারহাট্টায় শিশুর উপর যৌন নির্যাতন ও মধ্যবয়সী নারীকে ধর্ষণের মতো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিরিস্থিতির উন্নয়ন করে নারী ও শিশুর সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

আনসার ভিডিপি কার্যালয়ের উপেজলা ট্রেইনার ও ষ্টিয়ারিং কমিটির সদস্য মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপিএস বারহাট্টা  কেন্দ্রর কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা পাল, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার কহিনুর আক্তার, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, নারী  নেত্রীরুমানা জাহান এ্যানি, সংস্কৃতিকর্মী মানস গুণসহ অন্যান্যরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। এছাড়াও বিএনপিএস এর উপপরিচালক নাসরিন বেগম অনলাইনে সভায় যুক্ত থেকে নানা বিষয়ে পরামর্শমুলক মতামত ব্যক্ত করেছেন।

উল্লেখ থাকে যে, নারী , শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) মুখ্য ভূমিকা পালন করছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান