বারহাট্টায় নারী প্রগতি সংঘের আয়োজনে গান ও নাটক প্রদর্শনী
বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতাবৃদ্ধিসহ গৃহস্থালী কাজে পুরুষের অংশগ্রহনের মধ্য দিয়ে নারী পুরুষের সমতাভিত্তিক একটি সমাজ ও সকল প্রকার বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের আয়োজনে ইয়ুথ গ্রুপের উদ্যোগে বারহাট্টায় শুরু হয়েছে নারী ইস্যুভিত্তিক গান ও নাটক প্রদর্শনী।
মঞ্চায়নের প্রথম দিন (২৪ ফেব্রুয়ারি) সোমবার বারহাট্টা মনসুর আহমাদ মহিলা কলেজ প্রাঙ্গনে প্রদর্শিত হয়েছে এর প্রথম প্রদর্শনী। কলেজ শিক্ষার্থী, শিক্ষক, নারী দলের সদস্য, সিএফ সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। নাটকের স্ক্রিপ্ট তৈরী ও মহড়া পরিচালনা করে এটি মঞ্চায়নে সহায়তা করেছেন বারহাট্টা কংস থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক।
নাটক শুরুর প্রারম্ভে উদ্ভোধনী বক্তব্যে বিএনপিএস কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, আজকের এই নাটক ও গানের কথার মধ্য দিয়ে বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধে একটি সামাজিক সচেতনতা সৃষ্ঠি হবে, যা আগামী দিনে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মানের আন্দোলন কে বেগবান করবে।উল্লেখ্য যে, আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বারহাট্টার দুটি পৃথক স্থানে এই প্রদর্শনীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে অনুষ্ঠানের।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত