ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন সফিক মেম্বার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৪:৩৮

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের দুইবারের সাবেক সদস্য মোঃ সফিক মেম্বার। সোমবার সকাল ৯ টায় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা ভালোবাসায় জানাজা সম্পন্ন হয়। জানাজা নামাজ শেষে কাইতলা পশ্চিম পাড়া সংকপুর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানাজা নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি'র সভাপতি সৈয়দ যোবায়েদ আহমেদ মাসুদ, খাঁন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আবু খাঁন, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম জমাদ্দার, আবু নাইম বাদল, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, পীর মাওঃ মনিরুজ্জামান মুরাদ প্রমুখ।

পরিবারের পক্ষে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুম সফিক মেম্বারের আপন ছোট ভাই হাজী মোঃ মানিক মিয়া। এছাড়াও জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে মরহুমের রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য: সফিক মেম্বার দীর্ঘ দিন ধরে ফুসফুসে রোগে ভুগছিলেন৷ রবিবার সকালে চিকাৎসাধীন অবস্থায় ঢাকা আনোয়ারা হাসপাতালে মৃত্যু বরণ করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার