পদ্মা সেতুর রেল ও সড়কপথ একসাথে উদ্বোধন নিয়ে শঙ্কা : নূরুল ইসলাম সুজন
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিন সড়কপথ ও রেলপথ একসাথে চালু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্মাণকাজের কারিগরি বিষয় নিয়েই এ জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, পদ্মা সেতুতে সড়ক নির্মাণ, বিদ্যুৎ-গ্যাস সংযোগ এবং ওয়াকওয়ে নির্মাণের জন্য মার্চের আগে রেলপথের কাজ শুরুর অনুমতি দিতে চাচ্ছে না সেতু কর্তৃপক্ষ। আর রেলপথের কাজ শেষ করতে সময় লাগবে ৬ মাস। ফলে জুনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না। তাই সেতুর সড়ক ও রেলপথ একসাথে উদ্বোধন নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, তবে আমরা চেষ্টা করছি সেতু কর্তৃৃপক্ষকে রাজি করাতে। যেন দুটি কাজ একসাথেই শেষ করা যায়। সড়ক চালু হয়ে গেলে রেলপথ নির্মাণ করা আরো কষ্টকর হবে বলেও জানান মন্ত্রী। বলেন, একসাথে কাজ শেষ করতে না পারলে রেললাইনের কাজ করতে সমস্যা হবে। কেননা, সেতুতে যান চলাচল শুরু করলে যে ভাইব্রেশন বা কম্পন হবে তাতে রেলপথের ঢালাইয়ের ক্ষেত্রে জটিলতা হবে।
সেক্ষেত্রে পদ্মা সেতু উদ্বোধনের দিনক্ষণ পেছাবে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলপথের জন্য মূল সেতুর উদ্বোধন পেছাক সেটা চাই না। তবে একসাথে কাজ শেষ করতে না পারলে রেলপথ নির্মাণে সমস্যা হবে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের ৪৩.৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হবে। ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। এ পথে ২০টি স্টেশন থাকবে, যার মধ্যে ১৪টি নতুন এবং ৬টি বিদ্যমান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের প্রমুখ।
জামান / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত